শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পাকিস্তান নিয়ে ভুল টুইট: সমালোচনার মুখে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভুল তথ্য দিয়ে পাকিস্তান নিয়ে টুইট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের বোল্টন শহর থেকে নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত এমপি ইয়াসমিন কোরেশি ওই টুইটের সমালোচনা করে সেটি দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন'র।

খবরে বলা হয়, গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। সেই সঙ্গে পাকিস্তানে হামলা চালিয়ে ৭০ জন বেসামরিক মানুষকে হত্যায় যুক্ত থাকা পাকিস্তানভিত্তিক সংগঠন লস্কর ই-জাংভির কমান্ডার ফুরকান বাংলাজায়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বিষয়টি নিয়ে একটি টুইট করে। যেখানে বলা হয়- ‘মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার ও পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী আমান্ডা মিলিং-কে চিঠিও দিয়েছেন ইয়াসমিন কুরেশি। যেখানে ফুরকান বাঙ্গালজাই-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে’, এমন ভুল টুইটের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ