মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

বগুড়ায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে শাজাহানপুর থানার এসআই (পরিদর্শক) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের আড়িয়া বাজার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী সিরাজগঞ্জের উল্লাপাড়া উলিপুর এলাকার শাহেদুজ্জামানের ছেলে শেখ মো. শেফগাতুল্লাহ (১৬)। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণিতে পড়তেন। জেলার জলেশ্বরীতলা এলাকায় তারা ভাড়া বাসায় থাকতেন।

দুর্ঘটনায় হাসান আলী নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শাজাহানপুর থানার এসআই (পরিদর্শক) আরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শেফগাতুল্লাহ ও হাসান আলী মোটরসাইকেলে করে বগুড়া থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। পথের মধ্যে আড়িয়াবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের মোটরসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শেফগাতুল্লাহ। একই সঙ্গে মোটরসাইকেলের পেছনে বসা হাসান আলী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত পদক্ষেপ হাইওয়ে পুলিশ গ্রহণ করবে।

-এএ