মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ভাসানচরের পথে আরও ৬ শতাধিক রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছেন আরও ছয় শতাধিক রোহিঙ্গা।

শুক্রবার সড়কপথে এসব রোহিঙ্গা নাগরিককে কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। রাতে সেখানে অবস্থানের পর শনিবার সকালে চট্টগ্রামের নেভাল ঘাট থেকে জাহাজে করে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হচ্ছে।

এ নিয়ে অষ্টম দফায় কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ভাসানচরে যাচ্ছেন রোহিঙ্গাদের আরও একটি অংশ। এর আগে সাত দফায় ভাসানচরে যান সাড়ে ১৮ হাজার রোহিঙ্গা।

কক্সবাজার ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত জানান, যারা স্বেচ্ছায় যেতে রাজি হচ্ছেন তাদের জড়ো করে নির্ধারিত একটি দিনে পৌঁছে দেওয়া হচ্ছে। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ যাত্রা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অষ্টম দফায় ছয় শতাধিক রোহিঙ্গা ভাসানচরে যাওয়ার পথে রয়েছে। চট্টগ্রাম থেকে জাহাজে ওঠার পর সঠিক সংখ্যা জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ