রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

২৬ ডিসেম্বর থেকে রাজধানীতে চালু হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জের ঘাটারচর থেকে মতিঝিল-কাঁচপুর হয়ে চিটাগাং রোড পর্যন্ত ৫০টি বাস দিয়ে চালু হচ্ছে নতুন নিয়মের বাস রুট। আগামী ২৬ ডিসেম্বর চালু হবে ‘ঢাকা নগর পরিবহন’ নামের এ রুট।

আজ রবিবার বিকেলে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি জানান, প্রায় ২১ কিলোমিটারের এই রুটে বাসভাড়া হবে প্রতি কিলোমিটার ২ টাকা ১৫ পয়সা। মোট ১০০টি বাস দিয়ে পরিচালিত হবে এই কার্যক্রম। তবে প্রাথমিকভাবে উদ্বোধনী দিনে ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৬০ কর্মদিবসের মধ্যে বাকি বাসগুলোও যুক্ত হবে।

সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ