শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ২০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় রাইয়ের আঘাতে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সোমবার দেশটির জাতীয় পুলিশের বরাতে এএফপির প্রতিবেদনে জানানো হয়, ঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়ে অন্তত ২৩৯ জন আহত হয়েছেন। এখনো নিখোঁজ ৫২ জন।

গত বৃহস্পতিবার ফিলিপাইনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় রাই আঘাত হানে। ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

রয়টার্স জানায়, ঘূর্ণিঝড়ের কারণে তিন লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।

ফিলিপাইনে আঘাত হানা এ ঘূর্ণিঝড়কে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হিসেবে বলা হচ্ছে।

ফিলিপাইন রেডক্রস বলেছে, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। বাড়িঘর, হাসপাতাল, স্কুল ও কমিউনিটি বাড়িগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ে অসংখ্য বাড়ির চালা উড়ে গেছে। গাছ উপড়ে পড়েছে। কংক্রিটের তৈরি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। কাঠের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অনেক গ্রাম প্লাবিত হয়েছে।

ঘূর্ণিঝড় রাইয়ের কারণে অনেক জায়গায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ