শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে স্বামীর সঙ্গে নামাজে সেজদারত অবস্থায় স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদীতে নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেসা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেসা উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের নূরু মিয়ার স্ত্রী।

গত ১৯ ডিসেম্বর (রোববার) রাতে এশার নামাজের সময় দক্ষিণ লোহাজুরী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

মৃত ফজিলাতুন্নেসার স্বামী মো. নুরু মিয়া জানিয়েছেন, গত রোববার রাতে এশার নামাজের পূর্বে ওজু করার জন্য পানি গরম করে দেয় আমাকে। দুজনেই ওজু করে এশার নামাজ পড়তে শুরু করি। আমার স্ত্রী ফজিলাতুন্নেসা সেজদায় গিয়ে আর মাথা না ওঠালে তাকে ডাকাডাকি করলে ও সাড়া না দিলে শরীরে হাত দিতেই সে ঢলে পড়ে। এ সময়ই তার মৃত্যু হয়। আমার স্ত্রী অত্যন্ত সহজ সরল ও ভালো মানুষ ছিল। তিনি ৮ মেয়ে ও ১ ছেলের জননী।

তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তাকে দেখতে শত শত মহিলা ছুটে আসেন।

লোহাজুড়ী গ্রামের বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এশার নামাজে সেজদারত অবস্থায় ফজিলাতুন্নেছা মৃত্যুবরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ