শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন

মুক্তি পেয়েছেন ঘোড়ায় চড়ে হরতালে অংশ নেওয়া সেই ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর জেলখানা মোড়ে গত ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ঘোষিত হরতাল চলাকালে ঘোড়া নিয়ে মিছিলে অংশ নেওয়া আলোচিত সৈকত হোসেন মুক্তি পেয়েছেন।

গ্রেপ্তার হয়ে দীর্ঘ ৮ মাস ১৬ দিন কারাবন্দি থাকার পর মুক্তি পেলেন তিনি। সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হেফাজতে ইসলাম পলাশ থানার সহ-সভাপতি মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী। সৈকত নরসিংদীর পলাশ উপজেলার ঢালুয়ার চর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে গত ৩ এপ্রিল র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল এবং র‍্যাব-১১ এর অভিধানিক দল পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে মো. সৈকত হোসেন (২০)’কে গ্রেপ্তার করে।

জানা গেছে, ২৮ মার্চ হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক ডাকা হরতাল কর্মসূচি নরসিংদীর ভেলানগরের জেলখানা মোড়ে চলছিল। সে সময় সৈকত হোসেন ঘোড়া নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। পরে বিক্ষুব্ধদের সাথে ঘোড়ায় চড়ে বিক্ষোভ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘোড়ায় চড়ে হরতাল পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই সারাদেশে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ