শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শীতে নানা রোগের সমাধান ৩ উপাদানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই শীত এলেই বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। প্রাকৃতিক কিছু ভেষজ উপাদান আছে, যার মাধ্যমে শীতে সহজেই আপনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন। ফলে সর্দি-কাশিসহ মৌসুমি বিভিন্ন রোগব্যাধি ধারে কাছেও ভিড়বে না। তেমনই ৩ ম্যাজিক ওষুধি উপাদান সম্পর্কে জেনে নিন-

নিমপাতা: শুধু শরীরকে সুস্থ করতেই নয় বরং নিমপাতা ত্বক ও চুলের যত্নেও দুর্দান্ত কাজ করে। অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল গুণ সমৃদ্ধ নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

এ ছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত রাখে নিমপাতা। নিয়মিত নিমপাতা রস খেলে ডায়াবেটিস সহ বিভিন্ন কঠিন রোগ থেকে রক্ষা মেলে।

আদা: রান্নাঘরের এই উপাদানটি স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা সবারই জানা আছে। অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আদা শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা কার্যকরী ভূমিকা রাখে। তাই আদা চা খেলে কিংবা খাবারে আদা মেশালে মৌসুমী সর্দি-কাশি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান হবে।

আমলকি: আমলকি ছোট হলেও এতে থাকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ। জানেন কি, কমলার চেয়েও বেশি পরিমাণ ভিটামি,ন সি মেলে আমলকিতে। এতে আরও পাওয়া যায় বিটা ক্যারোটিন, অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি খাওয়ার রুচি বাড়ায়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও আমলকি কাজ করে। তাই শীতের মৌসুমে দৈনিক আমলকি খান। আমলকির রসও পান করতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ