শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার বান্দরবানে ২ সন্তানকে আটকে রেখে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের লামা উপজেলায় ২ শিশুকে ঘরে আটকে রেখে অন্তঃসত্ত্বা এক নারীকে ঘরের বাইরে বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। ওই নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা।

ওই নারীর উদ্ধৃতি দিয়ে ওসি বলেন, 'জয়নাল (৩২) ও আরেকজন প্রথমে তার ২ সন্তানকে ঘরের ভেতর আটকে রাখে। পরে তাকে বেঁধে ধর্ষণ করে।'

ওসি বলেন, 'আমরা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এ ছাড়াও ওই বাড়ি থেকে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণ লুট করেছে বলেও অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ