শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

উইঘুর ইস্যুর জেরে পণ্য নিষিদ্ধ করলেন বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের নির্যাতন করে জোরপূর্বক কাজ করিয়ে উৎপাদন করা পণ্য নিষিদ্ধ করার একটি আইনে স্বাক্ষর করেছেন।

অভিযোগ রয়েছে, জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলিম উইঘুর জনগোষ্ঠীর ওপর চীনা নিপীড়নের কারণে বৃহস্পতিবার এই আইন প্রণয়ন করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন কংগ্রেস সদস্যদের চাপে আইনটি এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদ এবং সিনেটে সর্ব সম্মতভাবে পাস হয়। ওই আইনের অধীনে চীনের জিনজিয়াং থেকে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি করতে হলে সরবরাহকারীকে আগে প্রমাণ করতে হবে যে, পণ্যটি উৎপাদনে বাধ্যতামূলক শ্রম ব্যবহার করা হয়নি। বিশেষ করে উইঘুর মুসলিমদের সেখানে নিপীড়নের ঘটনা ঘটেনি, তা প্রমাণ সাপেক্ষে সেসব পণ্য আমদানির পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।

এর আগে জাতিসংঘের বিশেষজ্ঞ এবং মানবাধিকার দলগুলো জানিয়েছে, চীনের জিনজিয়াং প্রদেশে অন্তত ১০ লাখ মানুষকে বন্দিশালায় আটকে রাখা হয়েছে। তারা সবাই সংখ্যালঘু উইঘুর মুসলিম। তাদের নানা ধরনের কাজ করতে বাধ্য করা হয়। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে চীন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ