শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নবীজি সা.কে নিয়ে পুতিনের বক্তব্যের প্রশংসায় ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবীজি হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে বক্তব্য দিয়েছেন তার ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, মহানবী মুহাম্মাদের (সা.) অবমাননাকে কখনও ‘বাক স্বাধীনতার চর্চা’ বলে মেনে নেয়া যায় না। খবর দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের।

তিনি বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে আরও বলেন, মহানবীকে (সা.) অবমাননা ধর্মীয় স্বাধীনতা এবং ইসলামের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

রুশ প্রেসিডেন্ট বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে বিশ্বে উগ্রবাদ ও ঘৃণা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেবে।

এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট পুতিনের এ বক্তব্য সমর্থন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, মহানবীর (সা.) অবমাননা কোনো অবস্থায় ‘মত প্রকাশের স্বাধীনতা’ নয় বলে পুতিনের বক্তব্যকে স্বাগত জানাচ্ছি।

আমাদের উচিত পুতিনের এ বার্তাটি অমুসলিম নেতাদের সামনে তুলে ধরা যাতে ইসলামফোবিয়া বা ইসলামভীতি ছড়িয়ে দেয়ার অপচেষ্টা প্রতিহত করা যায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ