শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ফজলুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেন চলে যাওয়ার পর প্ল্যাটফর্মের পূর্বদিকে রেললাইনে অজ্ঞাত পরিচয় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে মরদেহ রেল লাইন থেকে সড়িয়ে পাশে রাখা হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৮ বছর।

মরদেহ উদ্ধার করার জন্য নরসিংদী রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ