শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বড়দিনের উৎসবের সময় বিস্ফোরণ, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বড়দিনের উৎসব চলাকালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

কঙ্গোর পূর্বাঞ্চলীয় নগরী বেনিতে শনিবার রাতে এ হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

পুলিশ হামলাকারীকে রুখে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সে আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে আরও পাঁচজনসহ তিনি নিহত হন।

গণতান্ত্রিক মৈত্রী বাহিনী (এডিএফ) এ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করছেন দেশটির কর্মকর্তারা। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জনের বেশি মানুষ ক্রিসমাস ডে উদযাপন করছিল। এ সময় হামলাকারী হঠাৎ সেখানে ঢুকে পড়ে। পুলিশ তাকে নিবৃত্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

হামলার সময় রেস্তোরাঁটির ভেতর স্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি একাধিক শিশুও ছিল।

উগান্ডার কর্তৃপক্ষ বলছে, এডিএফ তাদের রাজধানী কামপালাসহ দেশের অনেক অঞ্চলে একাধিক হামলার জন্য দায়ী।

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রও আইএস ঘনিষ্ঠ এ গোষ্ঠীকে তাদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ