মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ড. আ ফ ম খালিদ হোসাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

৪ দিনের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন প্রথিতযশা আলেম, ইসলামী আলোচক ও চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজের ইসলামী ইতিহাস ও সংস্কৃতির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন ড. আ ফ ম খালিদ হোসাইনের ছেলে জাবিদ আহসান খালিদ।

তিনি জানিয়েছেন, গত (২৬ ডিসেম্বর) রোববার হাসপাতাল থেকে বাবাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে বর্তমানে বিশ্রাম ও ঘুমের প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

এনজিওগ্রাম-এর পর তার হার্ট স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি সবার সাথে কথা বলতে পারছেন এবং স্বাভাবিক খাবার গ্রহণ করছেন।

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবার দীর্ঘ হায়াতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন জাবিদ আহসান খালিদ।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) হার্ট অ্যাটাক করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ড. আ ফ ম খালিদ হোসাইন।

ঢাকার অদূরে গাজীপুরে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) একটি মাহফিলে আলোচনা করার সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে  স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারের চিকিৎসায় দ্রুত সেরে ওঠেন তিনি।

এরপর ঢাকা থেকে চট্টগ্রামের ফিরে গত বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন ড. আ ফ ম খালিদ হোসেন। সেদিন সন্ধ্যায় তাকে চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে বর্তমানে নিজ বাড়িতে বিশ্রামে রয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ