শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

তালিবান সরকারকে নতুন বছরের উপহার পাঠালো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছরের প্রথম দিনই তালিবান শাসিত আফগানিস্তানকে উপহার দিল ভারত। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি কোভ্যাক্সিনের ৫ লক্ষ ডোজ পাঠানো হল কাবুলে।

আজ শনিবার কাবুলের ইন্দিরা গান্ধী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা যায়। এর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে তালিবান সরকার। এই ৫ লক্ষ ডোজ সে দেশের প্রাপ্তবয়স্কদের দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এর আগে ভারত থেকে দেড় টনেরও বেশি চিকিৎসার সরঞ্জাম পাঠিয়েছিল ভারত। তবে তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মাধ্যমে পাঠানো হয়েছিল।

এই মুহূর্তে মহামারীর সঙ্গে যুদ্ধে শামিল গোটা বিশ্ব। আর আফগানিস্তান বড়সড় ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে কাটিয়েছে ২০২১ সাল। গণতন্ত্রের পতন ঘটে সেখানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। চরম সমস্যায় সাধারণ মানুষ। আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি আন্তর্জাতিক মহলের একটা বড় অংশ।

ভারতও সেই পথেই হেঁটেছে। কিন্তু মানবাধিকারের বিষয়টি মাথায় রেখে ভারত-সহ অন্যান্য দেশ সাধারণ নাগরিকদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে। কাবুলকে করোনা টিকা কোভ্যাক্সিন পাঠানোও নয়াদিল্লির সেই কূটনৈতিক পদক্ষেপ।

সূত্রে জানা যায়, মানবাধিকারের স্বার্থে আফগানিস্তানে সাহায্য পাঠানো অব্যাহতই রাখবে নয়াদিল্লি। খাদ্যশস্য এবং স্বাস্থ্য পরিষেবার নানা জীবনদায়ী ওষুধপত্র ও অন্যান্য সরঞ্জাম পাঠানো হবে। পাশাপাশি করোনা ভ্যাকসিনের আরও বেশ কিছু ডোজ পাঠানো হবে পরবর্তী সময়ে। এভাবে ভারত-আফগানিস্তানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে বলে আশাপ্রকাশ করেছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ