শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

গবেষণার মানোন্নয়নে আরও ২টি ল্যাব হচ্ছে: ডিআইইউ উপাচার্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গণেশ চন্দ্র সাহা বলেছেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের মোট ১০টি বিভাগ ও ৭টি সেলের মাধ্যমে শিক্ষাকার্যক্রম ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছি। আর গবেষণার মানন্নোয়নে আরও ২টি নতুন ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ভেরিফাইড পেজে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার মনোয়ন্ননে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গত দুই যুগেরও বেশি সময় ধরে (প্রায় ২৭ বছর) অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ডিআইইউ শুরু থেকেই সমাজের সব শ্রেণির মানুষের কথা মাথায় রেখে শুরু থেকেই সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।

অধ্যাপক গণেশ চন্দ্র সাহা বলেন, ডিআইইউ-তে মোট ১০টি বিভাগ ও ৭টি গবেষণা সেলের মাধ্যমে শিক্ষাকার্যক্রম ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গবেষণার মাননোয়ন্ননের জন্য নতুন গবেষণাগারসহ মানোন্নয়নের প্রচেষ্টা চলমান। খুব শীঘ্রই আরও কিছু নতুন বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে। নতুন বছরে সব শিক্ষক, শিক্ষার্থীসহ সকল কর্মকর্তাদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সমৃদ্ধির পথে এগিয়ে যাবার ব্রত নিচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ