সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


‘পাঁচ কল্লি টুপি, মুসাফাহা, মাওলানা’ শব্দ নিয়ে বিষোদগারের বাস্তবতা কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

টুপি ইসলামী আদি সভ্যতার একটি প্রধান অনুষঙ্গ। পৃথিবী জুড়ে পরিধেয় টুপির ধরনে বৈচিত্র্য থাকলেও প্রাচীনকাল থেকে মুসলমানদের মধ্যে টুপি পরিধান করার চর্চা অতি ব্যাপক।

টুপির ধরন ও বৈচিত্রের মধ্যেই বাংলাদেশে অনেকের মাথায়ই শোভা পেতে দেখা যায় পাঁচ কলি টুপি। তবে সাম্প্রতিক সময়ে পাঁচ কলি টুপি পরিধান,দুই হাতে মুসাফাহা, মাওলানা ও হুজুর শব্দের ব্যবহারকে শিয়াদের কাজ বলে আখ্যায়িত করেছেন মুযাফফর বিন মুহসিন নামে আহলে হাদিস সম্প্রদায়ের এক মাওলানা। ভরা মজলিসে অনেকের সামনে পাঁচ কল্লি টুপি ছেড়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তার এমন কর্মকাণ্ড ও বিষোদগারে হতবাক দেশের আমজনতা। একে উদ্ভট কান্ড বলেও অভিহিত করেছেন অনেকে।

‘সৌদি সরকারের পশ্চিমা তোষামোদী থেকে উম্মাহের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এ ধরনের বক্তব্য’

এ বিষয়ে গবেষক আলেম ও ইসলামী আলোচক মুফতি লুৎফুর রহমান ফরায়েজী আওয়ার ইসলামকে বলেছেন, সৌদি সরকারের অন্ধ অনুকরণ, খ্রিস্টান ও ইহুদীদের খুশি করার মানসিকতা থেকেই এমন বিতর্কিত বক্তব্য দিচ্ছেন গুটিকয়েক চিহ্নিত লোকজন।

তিনি বলেছেন, ‘কিছুদিন আগেও মোহাম্মদ বিন সালমান বলেছিল, শিয়ারা সৌদি বিরোধী ষড়যন্ত্র করছে, মূলত সৌদি আরব যে পশ্চিমাদের সরাসরি তোষামোদ শুরু করেছে, এ বিষয়টি লুকানোর জন্য এবং উম্মাহ ও মুসলিম বিশ্বের স্কলারদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে সৌদি বাদশার দোসররা’।

মুজাফফর বিন মহসিন-এর বক্তব্যকে হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, বুখারী শরীফের হাদিসে স্পষ্ট এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেছেন,

علمني النبي صلى الله عليه وسلم التشهد وكفي بين كفيه

 

‘এখানে স্পষ্ট কাফফাইহি শব্দ এসেছে, এ থেকে বুঝে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাতে মুসাফাহা করেছেন। একে শিয়াদের বানানো মুসাফা বলা নবীজির শানের খেলাফ ও বুখারী শরীফের বিরোধিতা ছাড়া আর কিছু নয়’ বলেন মুফতি লুৎফুর রহমান ফরায়েজী।

‘হাদিসের রেওয়ায়েত সম্পর্কে ইমাম বুখারী রহ. বলেছেন, আমার বাবা নিজেই আব্দুল্লাহ ইবনে মুবারক রহ. এর সাথে দুই হাতে মুসাফা করেছেন। ইমাম বুখারীও এক্ষেত্রে ‘বিকিলতা ইয়াদাইহি’ শব্দ ব্যবহার করেছেন উল্লেখ করে এই ইসলাà