শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

শীত নিয়মিত গরম পানি পান করার অবাক করা ৫ উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতের সময় গরম পানির কদর ও ব্যবহার বেড়ে যায়। কেউ গোসলের জন্য গরম পানি ব্যবহার করেন আবার কেউ পান করেন উষ্ণ গ্অরম পানি। শীতের তীব্রতার ভেতরেও নিজেকে যতটা সম্ভব উষ্ণ রাখার প্রচেষ্টার অংশ এই গরম পানির ব্যবহার। শীতে গরম পানি পান করলে তা শুধু শরীরই গরম রাখে না, বরং এর রয়েছে নানা রকম উপকারিতা।

কেউ যদি সকালে উঠে খালি পেটে হালকা গরম পানি পান করে তবে অনেক সমস্যা থেকে মিলবে সমাধান। খালি পেটে চা বা কফি পান করার বদলে হালকা গরম পানি পান করার উপকারিতা অনেক। কারণ হালকা গরম পানি পান করার কারণে কোনো পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেবে না। শীতে হালকা গরম পানি করার রয়েছে আরও কিছু উপকারিতা, চলুন জেনে নেওয়া যাক-

খাবার হজমে সহায়ক: সচেতন থাকার পরেও প্রতিদিন আমরা এমন কিছু খাবার খেয়ে ফেলি যেগুলো আমাদের জন্য উপকারী নয়। তার ভেতরে তেল-মশলাযুক্ত বিভিন্ন খাবারও থাকে। সেসব খেয়ে পেটের সমস্যা দেখা দিতে পারে। তবে সকালে খালি পেটে হালকা গরম পানি পান করলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই অভ্যাস হজমের সমস্যা থেকে মুক্তি দেবে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে: সকালে একগ্লাস হালকা গরম পানি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে, এমনটাই বলছে গবেষণা। নিয়মিত পান করলেই পাওয়া যাবে উপকার। এক্ষেত্রে আরও বেশি কার্যকারিতার জন্য হালকা গরম পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে নেওয়া যেতে পারে।

ওজন কমাতে সাহায্য করে: কেউ যদি ওজন কমানোর জন্য চেষ্টা করে থাকেন তবে তার জন্য সহায়ক হতে পারে হালকা গরম পানি। এই শীতে নিয়মিত হালকা গরম পানি পান করার অভ্যাস করা যেতে পারে। এটি শরীরে জমে থাকা ফ্যাট কমাতে দারুণভাবে কাজ করে। প্রতিদিন সকালে শরীরচর্চার আগে এক গ্লাস হালকা গরম পানি পান করলে ওজন কমানো সহজ হবে।

ত্বক ভালো রাখে: ত্বক ভালো রাখতে হালকা গরম পানি পান করার জুড়ি নেই। কারণ এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে তুলতে পারে। নিয়মিত হালকা গরম পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। তাই প্রতিদিন সকালে উঠে হালকা গরম পানি পান করার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

কাশি দূর করে: শীতের মৌসুমে কাশির সমস্যা খুব সাধারণ। শীত এলে এই সমস্যা ঘরে ঘরে দেখা যায়। কাশি থেকে মুক্তি পেতে হালকা গরম পানির সাহায্য নেওয়া যেতে পারে। শুধু কাশিই নয়, সর্দি, গলা ব্যথা ইত্যাদি দূর করতেও কাজ করে এই হালকা গরম পানি। তাই এই শীতে নিজেকে সুস্থ ও সুন্দর রাখতে নিয়মিত হালকা গরম পানি পান করার অভ্যাস করতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ