শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সৌদি আরবে যৌন নিপীড়কের বিরুদ্ধে ঐতিহাসিক রায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি ওই ব্যক্তির জনসম্মুখে নাম প্রকাশ করা হবে বলে রায় দিয়েছেন আদালত। সৌদি গেজেট সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবে যৌন নিপীড়নের কোনো মামলায় এই প্রথমবারের মতো কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জনসম্মুখে প্রকাশ করা হলো। এর আগে সৌদি আরবের মন্ত্রিসভায় যৌন অপরাধের ক্ষেত্রে অভিযুক্তের নাম প্রকাশ করার ব্যাপারে একটি আইন পাশ করা হয়।

সৌদি গেজেট জানায়, গত বছরের জানুয়ারিতে এক নারীকে অশ্লীল মন্তব্য করার অভিযোগ প্রমাণিত হওয়ার পর ইয়াসির মুসলিম আল-আরাবীকে আটমাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন মদিনার একটি আদালত। পাশাপাশি মন্ত্রিসভায় অনুমোদিত যৌন হয়রানি বিরোধী আইনের নতুন ধারা অনুযায়ী তার নামও প্রকাশ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ