শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সুইডেনের প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের সোশ্যাল ডেমোক্রেটিক প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার তার মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। বার্তা সংস্থা পলিটিকো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অ্যান্ডারসনের প্রেস সচিব সুইডেনের একটি বার্তা সংস্থাকে বলেছেন, করোনা পরীক্ষায় প্রধানমন্ত্রী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মাগডালেনা অ্যান্ডারসন চলমান বিধিনিষেধ মেনে চলবেন। বাসা থেকে তিনি কাজ চালিয়ে যাবেন।

অ্যান্ডারসন জানিয়েছেন, করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেও তার শারীরিক অবস্থা ভালো। অ্যান্ডারসন সুস্থ বোধ করার কথা জানিয়েছেন।

চলতি সপ্তাহে সুইডেনে ব্যাপকহারে ওমিক্রন ছড়িয়ে পড়ায় নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকহারে আলোচনায় আসেন অ্যান্ডারসন। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আবারো ক্ষমতা গ্রহণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ