শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৬৬৭৬, মৃত্যু ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শণাক্ত হয়েছে ৬ হাজার ৬৭৬ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশে করোনায় মোট মারা গেলেন ২৮ হাজার ১৫৪ জন। এছাড়া, এ পর্যন্ত মোট ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩১ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০.৮৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় যে ১০ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ৭ জন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের ২ জন এবং ১ জন বরিশাল বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছিল এবং শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮২ শতাংশ। গতকাল ৫ হাজার ২২২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ