শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়লা-আবর্জনায় বসে বই পড়ে বিশ্বকে নাড়িয়ে দিল সিরিয়ান শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়লা-আবর্জনায় বসে বই পড়ে বিশ্বকে নাড়িয়ে দিল সিরিয়ান শিশু হুসাইন। বয়স মাত্র ১০। শরণার্থী হয়ে থাকছে লেবাননে। সম্প্রতি তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

ছবিটিতে দেখা যাচ্ছে- হুসাইন একটি ময়লার ডাস্টবিনে বসে খুব মনোযোগী হয়ে বই পড়ছে। তার চমৎকার এ মুহূর্তের ছবিটি ক্যামেরাবন্দী করেছেন লেবাননের তরুণ প্রকৌশলী ও বিশ্ববিদ্যালয় শিক্ষক রডারিক ম্যাগামাস। তিনি বৈরুতে তার অফিসের পাশে হুসাইনকে দেখেন পাশে থাকা এক ময়লার ভাগাড়ে বসে বই পড়ছে সে।

রডারিক আলআরাবিয়া ডটনেটকে বলেন, ‘আমি অন্তত সাত মিনিট দাঁড়িয়ে দেখেছি সে খুব যত্ন ও আবেগ দিয়ে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছে। তবে সে যে বইটি পড়ছিল তা বাচ্চাদের বই ছিল না। তার সাথে কথা বলে আমি যা বুঝলাম সে খুব মেধাবী।’

রডারিক জানান, হুসাইন প্রতিদিন সকালে স্কুলে যায় ঠিকই কিন্তু দুপুরে স্কুল থেকে ফিরে জীবন সংগ্রামে নামতে হয় তার। চার বোন ও অসুস্থ বাবাকে সহযোগিতা করতে স্কুল থেকে ফিরেই নেমে পড়ে ‘টোকাই’য়ের কাজে।

‘আমি একটি সমিতিকে সাথে নিয়ে ইতোমধ্যেই হুসাইন এবং তার পরিবারের সহায়তা করতে একটি আর্থিক ফান্ড সংগ্রহ শুরু করেছি। এজন্য যে তার যেন আর ‘টোকাই’য়ের কাজ করতে না হয় এবং নিজের পড়াশোনার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পায়।’ বলছিলেন রডারিক ম্যাগামাস।

তিনি জানান, হুসাইনের ছবিটি ভাইরাল হওয়ার পর অনেক মানুষই তাকে সহায়তার পদ্ধতি খুঁজছেন।

সরকারি হিসাব মতে বর্তমানে প্রায় ১৫ লাখ সিরিয় লেবাননে শরণার্থী হিসেবে জীবন যাপন করছেন। নিজেদের দেশে যুদ্ধাবস্থা থেকে বাঁচতে তারা এ দেশে এসে আশ্রয় নিয়েছেন। সূত্র: আলআরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ