শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মালয়েশিয়ার গোলাপি মসজিদ, সৌন্দর্য্যের প্রতীক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়া পুত্রা মসজিদ (পিঙ্ক) হল ইসলামিক বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ, মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টোঙ্কো আব্দুল রহমান পুত্রার নামে ১৯৯৭ সালে নির্মিত হয়েছে।

লেকের পাশে এই মসজিদের অবস্থান এবং এর গোলাপি রঙ্গের কারণে মসজিদের বাহিরের অংশে চমকপ্রদ এবং প্রাণবন্ত প্রভাব বিস্তার করেছে।

এই মসজিদের নকশাটি ইরানের ইসলামিক স্থাপত্য থেকে নেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে ১১২ মিটারের উচ্চতা সম্পন্ন মিনার, আটটি ছোট গম্বুজ এবং একটি প্রধান গম্বুজ। প্রধান গম্বুজের উচ্চতা ৭৬ মিটার এবং মূল ভবনে ১২টি কলাম রয়েছে।

এই মসজিদের নিচতলায় আট হাজার পুরুষ মুসল্লি, দ্বিতীয় তলায় দুই হাজার মহিলা মুসল্লি এবং মসজিদের বাইরের উঠানে পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবে। মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই মসজিদে এক সাথে ১৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পরবে।

-এটি