শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

স্বামীকে মারধর করে স্ত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রাজিব মিয়া ও রিফাত মিয়া নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম।

তিনি জানান, গতকাল শনিবার সন্ধ্যায় ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় রেলপথ ধরে হাঁটছিলেন তারা। সেসময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পত্তিকে আটকে তাদের পরিচয় জানতে চান।

পরে ঘোড়াশাল রেল স্টেশন থেকে টান ঘোড়াশাল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামীকে মারধর করে স্ত্রীকে ধর্ষণ করেন তারা। একপর্যায়ে বখাটেদের কাছ থেকে ছুটে এসে ভুক্তভোগী নারীর স্বামী ৯৯৯ এ কল দিলে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূকে উদ্ধার ও বিভিন্নস্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

পরিদর্শক জহিরুল ইসলাম আরও বলেন, ঘটনাস্থল রেলওয়ের জায়গায় হওয়ায় আটক দুই আসামিকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারাই নেবে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় মামলা হবে। আটক দুই আসামি ও ওই দম্পতিকে ভৈরব রেলওয়ে থানায় পাঠানো হয়েছে। পলতাক অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ