শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

এবার সেই ফতোয়ার জবাব চেয়ে দারুল উলুম দেওবন্দকে সরকারের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইবনে নাজ্জার।

গত মাসের মাঝামাঝিতে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত কয়েকটি ফতোয়ার বিরুদ্ধে ভারতের জাতীয় শিশু-কিশোর অধিকার সুরক্ষা কমিশনে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে কমিশন উত্তর প্রদেশের মুখ্য সচিব, সাহারানপুর জেলা প্রশাসক, উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠায়।

চিঠিতে কমিশন উল্লেখিত ফতোয়াগুলো ভারতের সংবিধান, মানবধিকার, ভূমি আইন ও শিক্ষা অধিকার বিরোধী দাবি করে ১০ দিনের মধ্যে এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করেন।

পরবর্তিতে গত ৫ ফেব্রুয়ারি শনিবারে সাহারানপুর জেলা প্রশাসক দারুল উলুম দেওবন্দকে নোটিশ জারি করেন। এতে উল্লেখিত ফতোয়ার জবাব তলব করেন এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওয়েবসাইট থেকে বিতর্কিত ফতোয়াগুলো সরানোর নির্দেশ দেন। নোটিশ পেয়ে দারুল উলুম দেওবন্দ জেলা প্রশাসক বরাবর লিখিত জবাব প্রদান করেন।

ইতিমধ্যে সারা দেশে ছড়িয়ে পড়ে, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। এব্যাপারে জেলা প্রশাসক অখিলেশ সিং-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জাতীয় শিশু-কিশোর অধিকার সুরক্ষা কমিশনের নোটিশের ভিত্তিতে দারুল উলুম দেওবন্দকে শনিবার একটি নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে ওয়েবসাইট থেকে বেশ কয়েকটি বিতর্কিত ফতোয়ার লিঙ্কগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনগত পরীক্ষা-নিরীক্ষার পর যা কিছু আইনি ব্যবস্থা নেওয়া যায় তা করা হবে। তবে জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ করার কোনো নির্দেশ জারি করা হয়নি।

এবিষয়ে দারুল উলূম দেওবন্দের পরিচালক মুফতি আবুল কাসিম নোমানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মুফতি রাশিদ আজমির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওয়েবসাইটটি পুরোপুরি বন্ধ করার কোনো নির্দেশ জারি করা হয়নি তবে বিতর্কিত ফতোয়াগুলো সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দারুল উলূম দেওবন্দের মিডিয়া মুখপাত্র আশরাফ উসমানি বলেন, ফতোয়া সবসময় ইসলামী আইন