শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগামী নির্বাচনে জনগণ আ. লীগকে ভোট দেবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেবে কারণ এটি দেশকে বদলে দিয়েছে এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আশা করি জনগণ আমাদের ভোট দেবে কারণ একটা দেশকে আমরা বদলে দিয়েছি।’

প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সভায় দেয়া সংক্ষিপ্ত প্রারম্ভিক ভাষণে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং জনগণের ওপর আমাদের আস্থা আছে।

আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি উল্লেখ করে তিনি বলেন, আজকে আমরা ক্ষমতায় বলে মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। কমিউনিটি ক্লিনিক, আমার বাড়ি আমার খামার ও আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সমস্ত সুযোগ-সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।

তিনি বলেন, দেশের কেউ গৃহহীন থাকবে না, শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে।

শেখ হাসিনা বলেন, করোনা সংকটে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ দিয়ে দেশের অর্থনীতিকে আমরা স্থিতিশীল রেখেছি। বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৯৪ শতাংশ এবং মাথাপিছু আয় ২৫শ’ ৯১ মার্কিন ডলার।

সূত্র: বাসস।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ