শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম! 

‘মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরা থেকে বিরত রাখা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ করার সামিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামযাহ আল মাহদী ।। ভারতের কর্ণাটকে মুসলিম ছাত্রিদের হিজাব পরা নিষিদ্ধ করার প্রেক্ষাপটে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি বলেছেন, কর্ণাটক দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ রাজ্য।

ধর্মীয় সম্প্রীতি তার বৈশিষ্ট্য। কিন্তু আফসোস এখানেও জাতীয় ঐক্যকে ছিন্নভিন্ন করার অপচেষ্টা চলছে। এডিপি ও কর্ণাটকের অন্যান্য কিছু স্কুলে মুসলিম মেয়েদের হিজাব পরা থেকে বিরত রাখা এই ধরনের ষড়যন্ত্রের অংশ।

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এর তীব্র নিন্দা জানায়। পোশাক ব্যক্তিগত পছন্দের বিষয় এবং এই সমস্যাটি ব্যক্তিগত স্বাধীনতার ক্ষেত্রের মধ্যে পড়ে; তাই বিষয়টিকে ইস্যু বানিয়ে সমাজে বিভেদ সৃষ্টি করা ঠিক নয়।

প্রতিটি শ্রেণীর তাদের পছন্দের পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। ভারতে ধর্মনিরপেক্ষতার মানে এই নয় যে কোনও ব্যক্তি বা গোষ্ঠী তাদের ধর্মীয় পরিচয় প্রকাশ করবে না।

হ্যাঁ, এটা ধর্মনিরপেক্ষতার ব্যাপার যে সরকারের সম্মতি ছাড়া সব নাগরিকের ওপর কোনো নির্দিষ্ট ধর্মের পরিচয় চাপিয়ে দেওয়া উচিত নয়। অতএব, কর্ণাটক সরকারের উচিত, সরকারি স্কুলে কোনো নির্দিষ্ট পোশাক পরার আদেশ না দেওয়া উচিত এবং কোনো গোষ্ঠীকে তার পছন্দের পোশাক পরতে নিষেধ করা উচিত নয়। সূত্র: আসরে হাজির

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ