মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়ায় পুকুরের পানিতে ডুবে মুহা. সাফওয়ান (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ রাজু সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুলতান রফিকুল ইসলাম।

জানা যায়, নিহত সাফওয়ান ঘটনার আগে ঘরে খেলছিল। তার বাবা মা পরিবারের কাজ করছিল। তাদের অগোচরে ঘরের পেছনে পুকুরে পরে যায়। ঘরের মধ্যে সাফওয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখা যায়। পরে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মেডিকেল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত মুহা. সাফওয়ান দক্ষিণ রাঙ্গামাটিয়ার রাজু সোলতান বাড়ীর ব্যবসায়ী মুহা. হাবিবুল ইসলামের কনিষ্ঠ পুত্র। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ