মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

২ কোটি টাকা ব্যয়ে সন্তানদের নামে মসজিদ নির্মাণ করলেন চিত্রনায়ক অনন্ত জলিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশিষ্ট্য ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল তার দুই ছেলের নামে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) জুমার নামাজের মাধ্যমে মসজিদটির উদ্বোধন করা হয়।

অনন্ত জলিলের স্ত্রী ও বর্ষার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুরে মসজিদটি নির্মাণ করা হয়েছে। তাদের দুই ছেলে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিলের নামে মসজিদটির নামকরণ করা হয়েছে ‘আরিজ আবরার জামে মসজিদ’।

এই তারকা দম্পতি সশরীরে উপস্থিত হয়ে মসজিদটি উদ্বোধন করেন। একই সঙ্গে গ্রামবাসীর মধ্যে তারা খাবার বিতরণ করেন।

অনন্ত জলিলের ফেসবুক পেজে তিনি এসংক্রান্ত এক ভিডিও পোস্ট করে তিনি লিখেন, ‘পবিত্র জুমার দিনে আরিজ আবরার জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠান।’

জানা গেছে, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে স্ত্রী বর্ষার জন্মস্থান সিরাজগঞ্জের শাহজাদপুরের গারাদহ ইউনিয়নের গারাদহ পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন বগুড়া-নগরবাড়ি মহাসড়কের গাঁ ঘেষে ১ বিঘা জায়গার উপর এই মসজিদটি নির্মাণ করা হয়েছে।

গারাদহ গ্রামের স্থানীয় একটি মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, অনন্ত ও বর্ষার মসজিদ নির্মাণের উদ্যোগ অত্যন্ত উত্তম একটি বিষয়। মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা এখানে নামাজ আদায় করতে পারবেন। তাছাড়া মসজিদটি দৃষ্টিনন্দন হওয়ায় অত্র অঞ্চলের মুসলমানদের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হবে।

-কেএল