শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কুষ্টিয়ায় ‘একটু হাসি’র মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কুষ্টিয়া প্রতিনিধি।।

করোনাভাইরাস  সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে চাষি বাজার এলাকা পর্যন্ত এক কিলোমিটারেরও বেশি এলাকায় হেঁটে হেঁটে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে ‘একটু হাসি’ নামে একটি সংগঠন।

রোববার (১৩ ফেব্রুয়ারী ) বিকেলে হরিপুর ব্রিজ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচী বিষয়ে একটু হাসি সংগঠন এর সাধারণ সম্পাদক সাদিক হাসান বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমনে আমরা জনসচেতনতা তৈরি ও মাস্ক বিতরণসহ বিভিন্ন কাজ করছি। এর ধারাবাহিকতায় নিজেদের সদস্য নিয়ে আমরা আজ পথে পথে ঘুরে স্বাস্থ্যবিধি নিয়ে মানুষকে সচেতন করেছি ও ১০০ পিস (কেএন-৯৫ মাস্ক) বিতরণ করেছি। প্রায় এক কিলোমিটারেরও বেশি পথ ঘুরে আমরা অনেকের মুখে মাস্ক পাইনি। তাদের সচেতন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠন এর সভাপতি সাদিকাতুল সিনহা সোভা, সহসভাপতি মাহবুবা শুরভি, সাধারণ সম্পাদক সাদিক হাসান, বায়জিদ ইসলাম, শরিফ মাহমুদ, সুরাইয়া ইয়াসমিন অথৈ, শাওন আহমাদ, আমির হামজা, মোস্তফা, আব্দুল্লাহ মাসুদসহ অনেকেই।

এ সময় সদস্যরা বলেন, করোনা মহামারির এ দুঃসময়ে একটু হাসি সংগঠন মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তবে এত আক্রান্ত, এত মৃত্যুর পরও আমাদের সাধারণ মানুষের মধ্যে সচেতনত এখনো অনেক কম। মানুষকে সচেতন করার মধ্য দিয়েই আমরা এই মহামারি প্রতিরোধ করতে পারব।

তারা বলেন, এই সংগঠন এর মতো সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন যদি মাঠে নামে, ব্যক্তিপর্যায় থেকেও যদি আমরা যার যার অবস্থান থেকে মানুষকে সচেতন করার কাজ করি— তাহলে করোনা থেকে রক্ষা পেতে সহজতর হবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ