মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

শ্রীপুরে ডাকাত চক্রের ৬ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল রোববার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে ডাকাত দলের ৬ সদস্যকে আদালতের মাধ্যামে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ। এরা হলেন- উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের শহীদ মিয়ার ছেলে সিয়াম(১৮), মৃত জুবেদ আলী ছেলে বাবুল(৪৪), মৃত আবুল কালামের ছেলে মোঃ ফিরোজ (৪৬), দানেশ আলীর ছেলে মোহাম্মদ শহীদ (৪৮),জানেন মিয়ার ছেলে আলহাজ (৩৪) ও ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দেওয়ান খোলা গ্রামের মৃত জালালের ছেলে কাজল(৫৮)।

কাজল উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আলালের বাড়ির ভাড়াটিয়া। এ সময় তাদের কাছ থেকে ৫ টি রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানান, রবিবার রাত দুইটার দিকে ওই এলাকার শাহিনের বাড়িতে ডাকাতির প্রস্ততি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ ডাকাতকে আটক করা হয়।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ডাকত দলের ৬ সদস্যদের বিরুদ্ধে থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রেকর্ড করার পর আদালতে প্রেরণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ