মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে টানা বর্ষণ, বন্যা ও ভূমিধসে ৪ দিনে ২১ জনের মৃত্যু বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের

আদালতে হিজাব মামলা: কর্নাটকে খুলে দেয়া হচ্ছে স্কুল-কলেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব বিতর্কের সুরাহা হয়নি এখনো। মামলা চলছে ভারতের কর্নাটক হাইকোর্টে। এর মধ্যেই বুধবার থেকে স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস এবং কলেজ খুলছে কর্নাটকে। পরিস্থিতির কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই।

তিনি বলেন, হিজাব ব্যবহার নিয়ে শিগগিরই কিছু কার্যকর প্রক্রিয়া (‌এসওপি)‌ ঘোষণা করা হবে।

পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, হাইকোর্টের রায়কে মেনে চলতে হবে প্রত্যেক শিক্ষার্থীর।

হাইকোর্টে এই হিজাব পরার অধিকার দাবি করে মামলা করেছেন বেশ কয়েকজন ছাত্রী। সেই নিয়ে ডিসেম্বরের শেষ থেকে উত্তপ্ত কর্নাটক। এদিন রাজ্যের উচ্চ-শিক্ষামন্ত্রী ও সংখ্যালঘু মন্ত্রীর সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। তারপরেই সিদ্ধান্ত নেন, কর্নাটকে প্রি–ইউনিভার্সিটি কোর্স (‌অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণী)‌ পড়ানো হয়, এমন কলেজ খুলে দেয়া হবে। পরে জানানো হয়, ওই একই দিনে রাজ্যের বাকি কলেজ এবং ইউনিভার্সিটিও খুলে দেয়া হবে। মানতে হবে হাইকোর্টের রায়।

কর্নাটক হাইকোর্ট ইতোমধ্যেই শিক্ষার্থীদের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। পাশাপাশি বলেছে, রায় বের হওয়া পর্যন্ত কোনো ছাত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরবে না, যদি না সেখানকার পোশাকবিধিতে তা বলা হয়।

এদিন কর্নাটকে স্কুল খুলেছে। সোশাল মিডিয়ায় বহু ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ছাত্রীদের হিজাব পরে স্কুলে ঢুকতে বাধা দিচ্ছেন শিক্ষকরা। অনেক ছাত্রী বাড়ি ফিরে গেছে।

এদিকে শুনানিতে ছাত্রীদের আইনজীবী দেবদত্ত কামাথ বলেন, সংবিধান হিজাব পরার অধিকার দিয়েছে নাগরিকদের। এই নিয়ে বাধা দিতে পারে না শিক্ষাপ্রতিষ্ঠান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ