মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর  ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিমানবাহিনীর  

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়ত বাংলাদেশের কাউন্সিল অধিবেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সংগঠনের কার্যালয়ে উক্ত কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আবুল কাসিমকে সভাপতি, নাঈম আহমদকে সাধারণ সম্পাদক ও মুআয়িজ তালহাকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা শাখার আহবায়ক আবুল কাসিমের সভাপতিত্বে ও সদস্য সচিব নাঈম আহমদের পরিচালনায় অনুষ্ঠানেরশুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ নাছিম আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আহবায়ক কমিটির সদস্য মাহফুজ হুসাইন।

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত সভাপতি শায়েখ আব্দুল মতিন সাহেব, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সাবেক সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তেরর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও.ফরিদ আহমদ, প্রচার সম্পাদক হা.মাও. রশিদ আহমদ, সিলেট জেলা যুব জমিয়ত সহ-সভাপতি মাওলানা ফয়সল আহমদ।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি ছাত্রনেতা আব্দুল হামিদ খান, সহ সভাপতি ছাত্রনেতা ইয়াহইয়া হামিদী। অতিথিদের আরো উপস্থিত ছিলেন ডেনমার্ক প্রবাসী ও সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক হা. আব্দুল কাইয়ূম, সাবেক ছাত্রনেতা মাও.আব্দুর রব, ছাত্রনেতা শেখ আফজল হুসাইন, ছাত্রনেতা জাবেদুর রহমান ফারহান সহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সাবেক সিলেট জেলা জমিয়ত নেতা মাও. আজিজুর রহমান ও সাবেক জেলা ছাত্র জমিয়ত নেতা হা.আব্দুল কাইয়ূম এর স্বদেশ আগমন উপলক্ষে এবং সাংগঠনিক কার্যক্রমে অনন্য অবদান রাখায় উপজেলার আওতাধীণ ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখা ছাত্র জমিয়ত কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ