শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

ইউরোপে ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ ১৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় 'ইউনিসে' ১৪ জন মারা গিয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ঘূর্ণিঝড় 'ইউনিসের তান্ডব থেমে গেলেও ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কি.মি বেগের ঘূর্ণিঝড়টি কেড়ে নিয়েছে বেশ কয়েকটি প্রাণ। মৃতদের মধ্যে জার্মানির ৩ জন রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ঘূর্ণিঝড়টি ইউরোপের উপর দিয়ে অতিক্রান্ত হতে পারে আবহাওয়া অধিদপ্তরের এমন পূর্বাভাস পাওয়ার পরও হতাহত ঠেকাতে ব্যর্থ দেশগুলো।

ঘূর্ণিঝড়ের কারণে শনিবারও দূরপাল্লার ট্রেন চলাচল অনেকটাই বন্ধ ছিল জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে। এদিনও বেশীরভাগ মহাসড়ক ছিল ফাঁকা।

জার্মান দূর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইউনিসের কারণে বিধ্বস্ত অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটসহ বাজার ও সুপারমার্কেট। জলোচ্ছ্বাসে ডুবে গেছে বন্দরনগরী হামবুর্গের বেশ কয়েকটি মার্কেট। ৯০ কোটি ইউরো ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। তবে আগামী সোমবার (২১ ফেব্রুয়ারি) থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে জার্মান আবহাওয়া অধিদপ্তর।

বিবিসি ওয়েদারে বলা হয়, ঝড় ইউনিস খুব সম্ভবত গত তিন দশকের মধ্যে যুক্তরাজ্যে আঘাত হানা সবচেয়ে ভয়ংকর ঝড় হতে যাচ্ছে। ঝড়ের কারণে চারশ’র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন।

ওয়েলস, কর্নওয়েল, ডেভন, সামারসেট, উইল্টশায়ার, হ্যাম্পশায়ার, ডোরসেট এবং ব্রিসটলে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ডেভন বন্দরে জাহাজ চলাচল আপাতত সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ