শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ ভাইবোন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে দুই বোন ও এক ভাইয়ের মৃত্যু হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সিড স্টোর কাজী অফিস গলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গার্মেন্টস কর্মী সুমনের বড় মেয়ে খাদিজা (৫), ছেলে রায়হান (৩) ও ছোট মেয়ে রাদিয়া (২)।

পুলিশ জানান, গার্মেন্টস কর্মী বাবা-মা আজ রোববার সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাইরে তালা দিয়ে বের হয়েছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘরে বিস্ফোরণ ঘটে। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে অগ্নিদগ্ধ তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ