শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গোয়াইনঘাট উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

গোয়াইনঘাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম ও ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রয়ারী বেলা ৩টায় ফতেপুর ইউনিয়নে মুজিব কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এড, এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র আহবায়ক হাজী ওসমান গনির সভাপতিত্বে দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন, সিলেট জেলা বিএনপি'র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি, কলিম উদ্দিন আহমদ মিলন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আবুল কাহের শামীম ও জেলা আহবায়ক কমিটির সদস্য এড, শামীম আহমদ।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফতেপুর ইউনিয়নের মাহবুব আলম, ভোটের মাধ্যমে অনেক ব্যবধানে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন এম এ মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুব আহমদ।

ভোটের মাধ্যমে ব্যবধানে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ