বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি-দমকা হাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী জেলার বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়।

দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। শিলা বৃষ্টির কারণে আম, লিচুর মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।

একইসাথে জেলা সদরের বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হওয়া শিলা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন জানান, জেলার বিভিন্নস্থানে শিলা বৃষ্টি খবর পাওয়া গেছে। কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়ে তালিকা প্রণয়ন করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ