বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

টাঙ্গাইলের মধুপুরে কাকরাইদ বাজারে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার কাকরাইদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দু’টি টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রত্যক্ষদর্শী সোহাগ ও সাবেক ইউপি সদস্য আরশেদ আলী জানান, কাকরাইদ নামাবাজার এলাকার আজাদের ভাঙাড়ির গুদামে রাত প্রায় ৯টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে আসে। আগুন সাকের এন্টারপ্রাইজের গুদামে ও পেছনে আবু বকর সিদ্দিকের বসতবাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে দু’টি গুদাম, দু’টি দোকানের অনেক টাকার সম্পদের সঙ্গে ওই বাড়ির দুটি ঘর ও তার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার হেমাইল কবির জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে ২০ লাখ টাকার সম্পদ পুড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ