বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শিক্ষার্থীদের দাবির মুখে কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার কমিটি বিলুপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ছাত্র-বিক্ষোভ ও ৬ দফা দাবির মুখে কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি গঠন করা হবে।

বর্তমান কমিটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তা মানতে ছাত্ররা অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে বর্তমান পুরো কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মাদ্রাসার উস্তাদ ও ছাত্রদের সঙ্গে কমিটির সদস্য মু. ফয়সালের অশালীন আচরণকে ঘিরে গতকাল ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেন। দাবি না মানলে বেফাক ও হাইয়ার পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।

আরো পড়ুন: যে ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা

এ নিয়ে আজ দীর্ঘ বৈঠক শেষে মাদরাসা কর্তৃপক্ষ বর্তমান পুরো কমিটিকে বিলুপ্ত করারসিদ্ধান্ত নিয়েছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস।

ছয় দফা দাবির প্রত্যেকটি বাস্তবায়নের প্রতিশ্রুতিতে পরীক্ষা বর্জনের ঘোষণা থেকে ফিরে বর্তমানে দরসগাহ ফিরেছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শুরা ও আমেলার সদস্য মু ফয়সাল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মাদরাসার শিক্ষক-ছাত্রদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে৷ এছাড়াও নানা অজুহাত দেখিয়ে ছাত্র-শিক্ষকদের হেনস্থা করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷

কমিটির সদস্য মু. ফয়সাল কিছুদিন আগে এক ছাত্রকে মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আরো পড়ুন: কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ, বোর্ড পরীক্ষা বর্জনের ঘোষণা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ