বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ওরশ থেকে ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর এলাকায় ট্রাকচাপায় আউয়াল মিয়া (৫০) ও ফয়েজ মিয়া (৫৫) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দু'জনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আখাউড়ার তারাগনের ওরসে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন তারা।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি) মো. শাহজালাল আলমের দেওয়া তথ্য মতে, সকালে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতের মধ্য অটোরিকশার চালকও রয়েছেন বলে জানা গেছে।

নিহত আউয়াল জেলার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও ফয়েজ একই গ্রামের হেকিম বেপারির ছেলে। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা যায়নি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ