শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনে দেওয়া বক্তব্যের বিতর্কিত অংশের জন্য ক্ষমা চেয়েছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এ ঘটনায় তিনি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাঁর বক্তব্যের কয়েকটি অংশ নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

বিবৃতিতে এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, দুর্গাপূজা উপলক্ষে রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তাঁর বক্তব্যের কিছু বাক্য নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর নজরে এসেছে। বক্তব্যের যে অংশ ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং সবার কাছে দুঃখ প্রকাশ করছেন।

তিনি আরও জানান, বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। পবিত্র এই স্থানে মহান আল্লাহর কাছে নিজের ঈমান আরও সুদৃঢ় ও মজবুত হওয়ার দোয়া করছেন তিনি। একই সঙ্গে যেন সব সময় মানুষের কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিবৃতিতে তিনি তাঁর নির্বাচনী এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, রাজনৈতিক প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ বক্তব্য দেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ