শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি

পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক 

ইসলামপন্থীদের পারস্পরিক দ্বন্দ্ব, বিভেদ ও বিরোধ নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ইসলামপন্থীদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে হলে পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ার পরিবর্তে ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।

শুক্রবার (২৩ অক্টোবর) মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে এ মিটআপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলানা মামুনুল হক বলেন, ইসলামপন্থীদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠছে। এ সংকটের সমাধান শুধু কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। বরং সংকটের গভীরে গিয়ে এর কারণগুলো চিহ্নিত করতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতপার্থক্যের ক্ষেত্রে ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’—এই নীতির চর্চা যেমন জরুরি, তেমনি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো নিরসনের উদ্যোগ নেওয়াও প্রয়োজন।

ইসলামপন্থীদের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা ও ইসলামী চেতনার যে জাগরণ তৈরি হয়েছে, এর পেছনে রয়েছে প্রায় অর্ধশতাব্দীর দীর্ঘ প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হলে পারস্পরিক বিরোধ ও বিভেদ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার পথ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সংসদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ