শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

রাশিয়া থেকে তেল আমদানিতে নিষেধাজ্ঞা ট্রুডোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। অভিযান থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। এবার রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

পশ্চিমা দেশগুলো সমন্বিতভাবে রাশিয়ার ব্যাংকের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে তেল ও গ্যাস রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়নি তারা। ইউরোপের দেশগুলো রাশিয়ার তেল রফতানির ওপর অনেক বেশি নির্ভরশীল। তবে কানাডা ইউরোপের মতো ততটা নির্ভরশীল নয়।

বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, কানাডা বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেছেন, ‌‘সাম্প্রতিক বছরগুলোতে কানাডা খুব অল্প পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করেছে। তবে এই নিষেধাজ্ঞার ঘোষণা বড় বার্তা দেবে।

এনটি