বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গোয়াইনঘাটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি)।

মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১টা থেকে মন্ত্রী ইমরান আহমদ গোষগ্রাম-খরমপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, হাকুর বাজার ব্রিজের উদ্বোধন, হাতির পাড়া-মানিকগঞ্জ রাস্তার মানিকগঞ্জ অংশের উদ্বোধন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয় নির্মাণাধীন ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন, হাকুর বাজার মার্কেটের স্থান পরিদর্শন ও মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী নেতা আসলম, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ