শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সয়াবিন তেল সংকটে কুয়াকাটায় বন্ধ হচ্ছে খাবার হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। কিছু জায়গায় অল্প পরিমাণে পাওয়া গেলেও সব জায়গায় মিলছে না। এর প্রভাব পড়েছে স্থানীয় হোটেল-রেস্তোরাঁগুলোতে।

হোটেল ব্যবসায়ীরা বলছেন, এরকম অবস্থা চলতে থাকলে তারা হোটেল বন্ধ করে দিতে বাধ্য হবেন। এতে দুশ্চিন্তায় দিন পার করছেন কুয়াকাটার ব্যবসায়ীরা।

বুধবার (২ মার্চ) বিকেলে কুয়াকাটার মুদি দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা যায়, দু-একটি দোকানে স্বল্প পরিমাণ সয়াবিন তেল রয়েছে। তবে বেশিরভাগ দোকানে সয়াবিন তেল নেই। দোকানিরা জানান, গত ১০ দিন ধরে কোনো কোম্পানি সয়াবিন তেল সরবরাহ করছে না।

কুয়াকাটা সদর রোডের সৈকত স্টোরের মালিক জাহাঙ্গী  বলেন, ‘কুয়াকাটায় যতগুলো খাবার হোটেল রয়েছে তার অনেকগুলো হোটেলেই আমরা তেল সরবরাহ করি। তবে গত এক সপ্তাহ কোনো কোম্পানি তেল দেয়নি। আমাদের মজুতও শেষের দিকে। এরপরে আর কাউকে তেল দিতে পারবো না।’

খাবার হোটেল আল-মদিনার মালিক আলমগীর বলেন, ‘গত এক সপ্তাহ চাহিদামতো তেল পাইনি। এখন সংগ্রহে যে তেল আছে তাতে আর এক দুইদিন চলবে। এরপর তেল না পেলে আমরা হোটেল বন্ধ করে দিতে বাধ্য হবো।’

কুয়াকাটা খাবার হোটেল মালিক সমিতির সভাপতি সেলিম বলেন, কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা খাবার হোটেলের সঙ্গে শতভাগ জড়িত। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতির সঙ্গে সঙ্গে খাবারের দামও বাড়াতে হয়, যা পর্যটকদের জন্য বিড়ম্বনার।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটায় ৭০ থেকে ৮০টি খাবার হোটেল আছে। প্রতিনিয়ত লোকসানের মুখে হোটেল বন্ধ হয়ে যাচ্ছে। আজও তিনটি হোটেল বন্ধ হয়েছে। কদিন ধরে সয়াবিন তেলের যে সংকট তাতে আমরা চিন্তিত।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ