শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

জীবনযুদ্ধে যেভাবে সংগ্রাম করে টিকে আছে চেচনিয়ার মুসলিমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব ইউরোপে এবং উত্তর এশিয়ায় অবস্থিত বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়ার দক্ষিণাঞ্চলে ককেশাস পর্বতমালার উত্তর-পূর্বাঞ্চলে একটি ক্ষুদ্র রাষ্ট্র চেচনিয়া। বর্তমান স্বাধীন চেচনিয়ার উত্তরে মূল রুশ ভূখণ্ড ও দাগিস্তান প্রজাতন্ত্র। পূর্বে দাগিস্তান। পশ্চিমে উত্তর উশিতিয়া ও এস্তোনিয়া।

দক্ষিণে ইঙ্গুশেতিয়া ও জর্জিয়া। ২০২০ সালের হিসাব মতে, তাদের বর্তমান জনসংখ্যা ১৪ লাখ। যার ৯৫ শতাংশেরও বেশি মুসলমান।

চেচনিয়া একটি তেলসমৃদ্ধ অঞ্চল। আর এ কারণেই রাশিয়ার কাছে চেচনিয়ার গুরুত্ব এত বেশি। এই খনিজ তেলের বিপুল সম্ভারকে কেন্দ্র করেই চেচনিয়ায় গড়ে উঠেছে রাশিয়ার (সাবেক সোভিয়েত রাশিয়ারও) প্রধান পেট্রোলিয়ামজাত শিল্প।

সাবেক সোভিয়েত রাশিয়ার অধীনে ককেশাস অঞ্চলের সাতটি প্রদেশের মধ্যে চেচনিয়া ছিল একটা স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র। এর আগে চেচনিয়াসহ গোটা অঞ্চলটি পরিচিত ছিল সংযুক্ত ককেশাস অঞ্চল নামে।

কিন্তু এই সংযুক্ত অঞ্চল মোটেই নিরাপদ ছিল না সোভিয়েত রাশিয়ার কাছে। তারা জানত, এই সংযুক্ত অঞ্চলকে আয়ত্তে রাখা অত্যন্ত কঠিন। তাই এ ক্ষেত্রে সনাতন ব্রিটিশ পদ্ধতি ‘ডিভাইড অ্যান্ড রুল’ প্রয়োগ করে তারাও। ১৯২৪ সালে এই অঞ্চলকে বিভক্ত করা হয় সাতটি প্রদেশে। এসব প্রদেশের মধ্যে চেচনিয়া একটি।

কিন্তু এর পরও চেচনিয়ার ভৌগোলিক পট পরিবর্তিত হয় বারবার। ১৯৪৪ সালে চেচনিয়া ইঙ্গুশেতিয়ার গোটা জাতিকে স্ট্যালিনের নির্দেশে পাঠানো হয় নির্বাসনে। তারই নির্দেশে চেচনিয়ার ভৌগোলিক অস্তিত্ব বিলুপ্ত হয়। চেচনিয়া সংযুক্ত হয় অন্যান্য প্রদেশের সঙ্গে। কিন্তু ১৯৫৭ সালে ক্রুশ্চেভের নির্দেশে আবার পুনর্গঠিত হয় চেচনিয়া। এ ছাড়া ককেশাস অঞ্চলে চলতে থাকে লাগাতার ভাঙাগড়ার খেলা।

সোভিয়েত রাশিয়ার আগে জার শাসনামলেও রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে চেচনিয়ার ভৌগোলিক অবস্থান। ইমাম শামিল (রহ.)-এর নেতৃত্ব চেচনিয়া-দাগিস্তান একতাবদ্ধ হয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলে রাশিয়ার বিরুদ্ধে। এর আগেও প্রায় তিন শ বছরের ইতিহাস সম্মিলিত প্রতিরোধেরই ইতিহাস।

১৭০০ থেকে ২০০০ সাল পর্যন্ত বারবার এ অঞ্চলের মুসলিমরা বহু ঝড়ঝাপটার সম্মুখী