বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

বাসায় কুকুর পোষা ও কোলে নেয়া কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: বাসায় কুকুর পোষা কি ইসলামে জায়েয আছে?

আমি শুনেছি- যে বাড়িতে কুকুর ঘেউঘেউ করে, সে বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না। কথাটি কতটুকু সত্য?

বিনা কারণে কুকুর স্পর্শ করা বা কোলে রাখা ইসলাম কি সাপোর্ট করে ?

জবাব: কুকুর ঘেউ ঘেউ করার প্রয়োজন নেই। যে বাড়িতে কুকুর থাকে সেই বাড়িতে রহমাতের ফেরেশতা প্রবেশ করে না। প্রয়োজন ছাড়া কুকুর স্পর্শ করা কোলে রাখা জায়েজ নয়।

তবে যদি বাড়ি ঘর পাহারার জন্য কুকুর পালন করা হয়, তাহলে সেসব পাহারাদার কুকুর থাকা অবস্থায় রহমাতের ফেরেশতা প্রবেশ করাতে বাঁধাপ্রাপ্ত হয় না।

সেই হিসেবে পাহারাদারীর জন্য কুকুর পালন করা, পোষা জায়েজ আছে।

أَبَا طَلْحَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ، وَلاَ صُورَةُ تَمَاثِيلَ»

আবূ ত্বলহা রা. হতে বর্ণিত। তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না। [সহীহ বুখারী, হাদীস নং-৩২২৫, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৬৪৯]

وأما الكلب فهو أن يقتني كلبًا ليس لزرع أو ضرع أو صيد، فأما إذا كان للحاجة إليه في بعض هذه الأمور، أو لحراسة داره إذا اضطر إليه، فلا حرج عليه إن شاء الله (بذل المجهود فى حل سنن ابى داود-2/206، رقم-227)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ اقْتَنَى كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»

‘আবদুল্লাহ ইবনু ‘উমার রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ছাড়া অন্য কুকুর পালে, তার ‘আমাল থেকে প্রতিদিন দু’ কীরাত পরিমাণ সাওয়াব কমে যায়। [সহীহ বুখারী, হাদীস নং-৫৪৮২]

উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী, পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ