বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মহেশখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীতে হাফেজ আইয়ূব আলী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া (মাদ্রাসা) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী।

কোরআনের ১ম হতে ১৫ তম পারা গ্রুপে ১৫টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ১৫ তম হতে ৩০ তম পারা গ্রুপে অংশ নিয়েছে বাকি ১৫ প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী।

১ম হতে ১৫ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাতারবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আমির হোছাইন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে- ছোট মহেশখালী তাহফিজুল কোরআন মাদ্রাসা আশ্বরাফ আলী ঘোনা মাদ্রাসার শিক্ষার্থী এরফানুল হক ও তেলিয়াকাটা হাফেজিয়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মোশারফ হোছাইন।

পরবর্তী ১৫ হতে ৩০ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী হামিম মোহাম্মদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মহেশখালীর হোয়ানক কালাগাজীরপাড়ার- নুরিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মিছবাহ উদ্দীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সরওয়াত হক ইনান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল জামেয়াতুল আশ্বরাফিয়া ঝাপুয়া মাদ্রাসা পরিচালক মাওলানা দলিলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা ফয়জুল্লাহ, মুফতি মাওলানা শামসুল আলহসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ