বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মৌলভীবাজারে জুমার নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজার জামে মসজিদে শুক্রবার (৪ মার্চ) জুমার নামাজে সেজদারত অবস্থায় হারুন মিয়া (৭০) নামক এক মুসল্লির মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে।

মসজিদের মুসল্লিরা জানান, জুমার নামাজ শেষে অনেক মুসল্লি চলে যান। এরপর মিলাদ শেষে দোয়া শুরু হয়।

এসময় দোয়া চলাকালীন সময়ে মসজিদের মুয়াজ্জিন এসে দীর্ঘ সময় থেকে সেজদারত অবস্থায় থাকা ব্যক্তিকে প্রথমে ডাক দেন। পরে ওই ব্যক্তির কোনো সাড়া না পেয়ে মুয়াজ্জিনসহ অন্যান্য মুসল্লিরা ওই ব্যক্তির শরীরে হাত দিয়ে নাড়ানোর চেষ্টা করেন। এসময় কোনো সাড়াশব্দ না পেয়ে হারুন মিয়া নামে ওই ব্যক্তিকে মসজিদ থেকে মুসল্লিরা স্থানীয় ডাক্তার মনিরুল ইসলাম সোহাগের চেম্বারে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সেলিম আহমদ জানান, নামাজ শেষে যাওয়ার সময় মানুষের ভিড় দেখে আমি এগিয়ে যাই এবং আমার কোলে করে ডাক্তারের চেম্বারে নিয়ে যাই। পরে হারুন মিয়ার সঙ্গে থাকা মোবাইল দিয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করলে স্বজনরা ডাক্তারের চেম্বারে এসে লাশ বাড়িতে নিয়ে যান।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নামাজরত অবস্থায় হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ