শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

গুইমারা সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির গুইমারা সরকারি কলেজ চলাকালীন প্রভাষকের বিরুদ্ধে দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩ মার্চ) গুইমারা সরকারি কলেজ অডিটোরিয়ামের ইংরেজি ক্লাস শেষে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিক্ষক একই কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক অর্জুন কুমার নাথ। ভুক্তভোগী ছাত্রী একজন গুইমারা কলেজের বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী অরেকজন ব্যাবসা শিক্ষা ২য় বর্ষের ছাত্রী।

জানা যায়, বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষের ইংরেজি ক্লাস শেষে ওই ছাত্রীরা একসাথে গ্রুপ স্টাডি করছিলো। এ সময় প্রভাষক অর্জুন কুমার নাথ ৭মার্চ রচনা প্রতিযোগীতার প্রস্তুতি নিয়ে হলে ঘোষণা শেষে ফেরার সময় ওই দুই ছাত্রীকে নানাভাবে শ্লীলতাহানি করেন অভিযুক্ত ওই শিক্ষক।

ওই ছাত্রীরা তাৎক্ষণিক কোন প্রতিবাদ না করে বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে তারা পরিবারকে সব ঘটনা জানালে শুক্রবার (৪ মার্চ) মুঠোফোনে ও শনিবার (৫ মার্চ) পরিবারের সদস্যরা কলেজ অধ্যক্ষের কাছে অভিযোগ করেন। পরে সকাল ১০থেকে ১১টা পর্যন্ত গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ তার নিজ কার্যালয়ে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রীদেরকে নিয়ে মুখোমুখি করে অভিযোগ সম্পর্কে শোনেন। ওই সময় কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের জেরার মুখে অভিযুক্ত প্রভাষক অর্জুন কুমার নাথ ওই ছাত্রীর শরীরে হাত দেওয়া ও অশালীন কথা বলার কথা স্বীকার করেন।

এই ঘটনায় গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন বলেন, গুইমারা সরকারি কলেজে এমন ঘটনা মেনে নেয়া যায় না। তবে প্রভাষক অর্জুন কুমার নাথ সকল দোষ শিকার করেছেন এবং অনুতপ্ত হয়ে ক্ষমা চেয়েছেন সকল শিক্ষার্থীদের সামনে। এর পর শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রভাষক অর্জুন কুমার নাথকে সাময়িক ভাবে ১মাসের জন্য কলেজের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেন।

আগামী দশ দিনের মধ্যেই জীববিজ্ঞানের নতুন প্রভাষক নিয়োগ দিবেন বলে শিক্ষার্থীদের আশ্বাস দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ